শিরোনামঃ
নিউজরুম ০৪-১০-২০২০ ০৮:১৪ অপরাহ্ন |
মহানগরীর উপশহর নিবাসী ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতি‘র (৫৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গে প্রতি গভীর সমবেদনা জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, রোববার বেলা ১২টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com