বিলসিমলা-কাশিয়াডাঙ্গা মোড় সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
২৬ এপ্রিল, ২০২৬ ০২:২৯ অপরাহ্ন

  

বিলসিমলা-কাশিয়াডাঙ্গা মোড় সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

নিউজরুম
০৩-১০-২০২০ ০৭:১৯ অপরাহ্ন
বিলসিমলা-কাশিয়াডাঙ্গা মোড় সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

 রাজশাহী মহানগরীর বিলসিমলা লেভেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেন সড়কের কার্পেটি কাজ শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় কোর্ট স্টেশন মোড়ে এই কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুতই শেষ করার নির্দেশ দেন মেয়র।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, নির্বাহী প্রকৌশলী, নূর ইসলাম তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিলসিমলা লেভেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে। এ ছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন আইল্যান্ড।


নিউজরুম ০৩-১০-২০২০ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com