রাজশাহী অঞ্চলে করোনায় একদিনে চারজনের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন

  

রাজশাহী অঞ্চলে করোনায় একদিনে চারজনের মৃত্যু

নিউজরুম
০১-১০-২০২০ ০১:৫৩ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে করোনায় একদিনে চারজনের মৃত্যু

 রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত চার রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বিভাগের বগুড়ায় দুইজন ও নাটোর এবং পাবনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ বগুড়ায় ১৮৫ জন মারা গেছেন। এছাড়া অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।

বুধবার বিভাগে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১১২ জন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৪ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৯৭ জন।


নিউজরুম ০১-১০-২০২০ ০১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com