শিরোনামঃ
নিউজরুম ২৬-০৯-২০২০ ০৫:২১ অপরাহ্ন |
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, একুশ শতকের কৃষি মানেই প্রযুক্তির ছোয়া। বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন নতুন ফসল ও প্রযুক্তি উদ্ভাবন করছেন। বিজ্ঞানের আশীর্বাদে এখন ফসল বোনা থেকে খাবার টেবিল পর্যন্ত -সামগ্রিক প্রক্রিয়াকে সহজসাধ্য করে তুলেছে। বিজ্ঞানের সুনিপুণ কৌশলকে কাজে লাগিয়ে ফসলের বীজ ও উদ্ভিদেও অভ্যন্তরীণ কাঠামোতে পরিবর্তন ঘটিয়ে মানুষের প্রয়োজন মেটানোর প্রচেষ্টাও অব্যাহত আছে। মুলত এই প্রক্রিয়াকেই আমরা জীবপ্রযুক্তি বলে থাকি । বৈজ্ঞানিক মহলে যা “বায়োটেকনোলজি” হিসেবেই অধিক পরিচিত। ভবিষ্যতের কৃষির উৎকর্ষতা এই জীবপ্রযুক্তি কে ঘিরেই আবর্তিত হবে।
বিজ্ঞানীদের মতে নিকট ভবিষ্যতে মানুষের চাহিদামতো নিরাপদ ও পুষ্টিকর খাবার যোগান দিতে জৈবপ্রযুক্তির ব্যবহার হয়ে উঠবে অন্যতম উপায়। তবে এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে সঠিক তথ্যের অভাবে জনমনে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কারণ এ সম্পর্কে মৌলিক জ্ঞানের অভাবে সাধারণ মানুষের পাশাপাশি অনেক বিজ্ঞানমনস্ক মানুষও এই প্রযুক্তি নিয়ে বিভ্রান্ত হন। অথচ আমাদের দৈনন্দিন জীবনে হরহামেশাই আমরা জীবপ্রযুক্তি উদ্ভাবিত খাবার গ্রহণ ও পণ্য ব্যবহার করছি।
ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন “কৃষি জীবপ্রযুক্তিকে সফলভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সামাজিকভাবে এর গ্রহণযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক গ্রহণযোগ্যতার ফলে প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবায়নের পাশাপাশি কৃষক ও গ্রাহকরা এর থেকে কীভাবে উপকৃত হতে পারে তা নির্ভর করে সঠিক তথ্য প্রকাশ করার উপর ।”
মোঃ আরিফ হোসেন আরও বলেন “আমরা চাই বাংলাদেশসহ অন্যান্য দেশ খাদ্য নিরাপত্তা ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কৃষিক্ষেত্রের উদ্ভাবনকে কাজে লাগিয়ে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত পৃথিবী গড়তে সক্রিয় ভুমিকা পালন করবে।
কর্মশালায় রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ তার মূল প্রবন্ধে বলেন, বিজ্ঞান বিষয়ক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সামাজিক সচেতনতা এবং নতুন নতুন প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সঠিক সংবাদ প্রকাশ আমাদের টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক সুফল বয়ে আনবে। তিনি বাংলাদেশর অন্যান্য জেলায়ও এরকম আরও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম ও ল্যাব পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com