রাজশাহীর পদ্মায় ১৩ যাত্রী নিয়ে নৌকা ডুবি, বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিখোঁজ
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

রাজশাহীর পদ্মায় ১৩ যাত্রী নিয়ে নৌকা ডুবি, বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিখোঁজ

নিউজরুম
২৬-০৯-২০২০ ১২:৪০ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় ১৩ যাত্রী নিয়ে নৌকা ডুবি, বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিখোঁজ

 রাজশাহীর পবা উপজেলার হারুপুর নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ফিরে আসলেও এক বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলো। এ সময় নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে উঠে আসে। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে সাদিয়া ইসলাম সুচনা (২২) নামের একজন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রিমন (১৪) নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে।
জাকির হোসেন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজন অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল। পরে নৌকা ভাড়া করে পদ্মায় তারা ঘুরছিল। নিখোঁজ সুচনা ও রিমন খালাতো ভাইবোন। নিখোঁজ সুচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের এব বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী।


নিউজরুম ২৬-০৯-২০২০ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com