বড়পুল রেলব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
২৩ এপ্রিল, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

  

বড়পুল রেলব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নিউজরুম
২৬-০৯-২০২০ ১২:৪০ অপরাহ্ন
বড়পুল রেলব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাব নগর রেলওয়ে স্টেশনের মাঝে বড়পুল নামে পরিচিত রেল ব্রিজের ওপর রেল লাইনে ক্লিপ, নাট-বল্টু নড়বড়ে হয়ে গেছে। নড়বড়ে স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে যাচ্ছে। এ ব্রিজের ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এতে যে কোনে মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ওপর রেলওয়ে স্লিপারের সঙ্গে নাট-বল্টুর সংযোগ নেই। স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে পড়েছে। এর কোন কোনটার ক্লিপ, নাট-বল্টু নেই। এলাকার লোকজন বাঁশের অংশ দিয়ে স্লিপারগুলো আটনোর চেষ্টা করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের স্লিপার নষ্ট ও বাঁশের অংশ খসে পড়েছে।
নসরতপুর গ্রামের লেলিল হোসেন জানান, ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের লোকজন ব্রিজে কাঠের স্লিপারে আগুন ধরিয়ে দেয়। এ জন্য ব্রিজের বেশ কিছু স্লিপার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এগুলো পরে আর পাল্টানো হয়নি। দীর্ঘদিনের ব্যবধানে স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। এ জন্য রেল স্লিপারে ক্লিপ না থাকায় এগুলো সরে গেছে। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। জরুরি ভিত্তিতে এসব মেরামত করা না হলে যানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, রেলের সংশ্লিষ্ট বিভাগ ব্রিজ দেখাশুনা করেন। সান্তাহারে এ বিভাগের কার্যালয় নেই। এ ব্রিজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বড়পুল রেলব্রিজে ঝুঁকি


নিউজরুম ২৬-০৯-২০২০ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com