ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে নেসকো গ্রাহকদের মানববন্ধন
২৩ এপ্রিল, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

  

ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে নেসকো গ্রাহকদের মানববন্ধন

নিউজরুম
২০-০৯-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন
ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে নেসকো গ্রাহকদের মানববন্ধন

 উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিপনন সংস্থা নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী) গ্রাহক সেবার মান বৃদ্ধি, ভোল্টেজ ওঠা নামা বন্ধ, ও ভুতুড়ে বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে গ্রাহকরা। রবিবার বেলা ১১ টায় রাজশাহীস্থ নেসকো প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি করা হয়। নেসকো গ্রাহক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দাড়িয়ে বক্তারা বলেন, করোনা পরিস্থিতির মাঝেও নেসকো লুটে খাচ্ছে সবাইকে। প্রতি মাসেই বিদ্যুৎ বিল দুই থেকে তিনগুণ বাড়িয়ে দেয়া হচ্ছে। আর গ্রাহকরা তাদের ঘরে বসে বানানো বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। বিদ্যুৎ বিলে প্রায় অসঙ্গতি দেখা দেওয়ায় গ্রাহকরা চরম হয়রানীর শিকার হচ্ছেন। যারা দাবি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছেন তাদের বিল কমিয়ে দেয়া হচ্ছে। তবে সবায় বিদ্যুৎ অফিসে অসতে চান না। তারা বাধ্য হয়েই অতিরিক্ত বিল পরিশোধে বাধ্য হচ্ছেন। এভাবে চলতে পারে না বলেও দাবি করেন গ্রাহকরা।

তারা বলেন, এখন বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল প্রায় সমান হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাসা ভাড়া দেয়া কঠিন সেখানে স্বাভাবিক বিলের দুই তিনগুন বেশি টাকা পরিশোধ করা কোন ভাবেই সম্ভব হচ্ছেনা।

মানববন্ধনে বিদ্যুৎ বিলের কাগজ হাতে যোগ দেয়া নগরীর নওদাপাড়া আম চত্বরের গৃহিনী আয়েশা বেগম জানান, আগস্ট মাসে তার বিদ্যুৎ বিল আসছে ৪ হাজার ৭১১ টাকা। অথচ আগের মাসের বিল ছিল ২ হাজার ৫২৩ টাকা। প্রতি মাসে একই রকমভাবে বিদ্যুৎবিল বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে নগর যুব মৈত্রী সভাপতি মনিরুজ্জামান মনি, এ্যাভোকেট লিসা আঞ্জুমান, হেল্প পিউপল সভাপতি আল রশিদ রাহি প্রমখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মাহাবুব টুংকু।


নিউজরুম ২০-০৯-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com