শিরোনামঃ
নিউজরুম ২০-০৯-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন |
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ মারাত্মক আকার ধারন করছে ফ্রান্সে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সেখানে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪৯৮ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আল জাজিরার।
গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ২৭৪ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪২ হাজার ১৯৪ জন।
শুক্রবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৩ হাজার ২১৫ জন, বৃহস্পতিবার ১০ হাজার ৫৯৩ জন, বুধবার ৯ হাজার ৭৮৪ জন আর মঙ্গলবার ৭ হাজার ৮৫২ জন।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬০ হাজার। এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৩১৯ জন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com