শিরোনামঃ
নিউজরুম ১৫-০৯-২০২০ ০৯:১৫ অপরাহ্ন |
রাজশাহীর বাঘায় নিজেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে এক গ্রাম পুলিশ প্রেমের ফাদে ফেলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে বলে থানায় মামলা হয়েছে। উপজেলার বাজুবাঘা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল রানার বিরুদ্ধে সোমবার এ মামলাটি দায়ের করেন ওই ছাত্রী নিজেই। সোহেলের বাড়ি বাঘার জোতরাঘব গ্রামে। তার পিতার নাম আমিরুল ইসলাম ।
অভিযোগ সুত্রে জানা গেছে, ২ মাস আগে উত্তর গাওপাড়া গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে গ্রাম পুলিশ সোহেল রানা। পরে ভুয়া কাবিন নামায় বিয়ে করে ওই ছাত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি র্যাবে বদলি হওয়ার কথা বলে ওই কলেজ ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে সোহেল। সন্দেহের এক পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সোহেল ডিবি পুলিশ নয়, সে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, মামলার পর পরই সোহেলকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আর মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com