শিরোনামঃ
নিউজরুম ১৫-০৯-২০২০ ০৯:৫১ অপরাহ্ন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সাবেক ভিসি অধ্যাপক মু. মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত। মামলায় নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ৬/২০২০।। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামীদের আদালতে হাজির হতে সমন জারী করা হয়েছে। মামলার অপর পাঁচ আসামীর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্টার, কোষাধক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।
বাদী পক্ষের আইনজীবী জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com