শিরোনামঃ
নিউজরুম ১১-০৯-২০২০ ০৬:৩৬ অপরাহ্ন |
রাজশাহীর বাঘায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নিখোঁজ হয়েছে রিপন হোসেন নামে সাত বছরের এক শিশু। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার সরেরহাট এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিপন হোসেন (৭) পাকুড়িয়া ইউনিয়নের সরেরহাট গ্রামে দুলাভাই মাহাবুবুর রহমানের বাড়িতে বেড়ায় যায়। সেখানে গিয়ে সরেরহাট পদ্মা নদীর ঘাটে যায়। পদ্মা নদীর পাড়ে গেলে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে লোকবল এসে নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সন্ধা পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি।
গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, খবর পেয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করে দেয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com