রাজশাহী বিভাগে একদিনে আরো ১৫৯ করোনা শনাক্ত, মৃত্যু ৩
২৭ এপ্রিল, ২০২৬ ০৫:০২ পূর্বাহ্ন

  

রাজশাহী বিভাগে একদিনে আরো ১৫৯ করোনা শনাক্ত, মৃত্যু ৩

নিউজরুম
২৬-০৮-২০২০ ০৩:৩১ অপরাহ্ন
রাজশাহী বিভাগে একদিনে আরো ১৫৯ করোনা শনাক্ত, মৃত্যু ৩

 রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় নাটোরে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৭ জন।

বুধবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৪৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১২ হাজার ১১৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৫৩ জন, নাটোরে ২৪ জন, জয়পুরহাটে ১১ জন, বগুড়ায় ৫৯ জন ও সিরাজগঞ্জে ১২ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৪০১ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩ জন, নওগাঁয় ১ হাজার ১১১ জন, নাটোরে ৮২৫ জন, জয়পুরহাটে ৯০৮ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৮৭১ জন ও পাবনায় ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৪৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৫ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৪৯ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২ হাজার ১১৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৯১০, চাঁপাইনবাবগঞ্জে ৪২৬ জন, নওগাঁয় ৯৭৭ জন, নাটোরে ৪৮৪ জন, জয়পুরহাট ২২২ জন, বগুড়ায় ৫ হাজার ৩০৪ জন, সিরাজগঞ্জ ৯৫০ জন ও পাবনায় ৮৪১ জন।


নিউজরুম ২৬-০৮-২০২০ ০৩:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com