সিনহা হত্যায় পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে
২৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

  

সিনহা হত্যায় পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

নিউজরুম
২৫-০৮-২০২০ ০৪:২০ অপরাহ্ন
সিনহা হত্যায় পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

 অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় জ‌্যষ্ঠে বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ-এর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম।

উল্লেখ‌্য, এর আগে গত ২০ আগস্ট করা মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ স্বাক্ষীকে গ্রেপ্তার করেছিল। পরদিন তাদের আদালতে নেওয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এ ৩ আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ (মঙ্গলবার) আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবে নের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।


নিউজরুম ২৫-০৮-২০২০ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com