মায়ের পাশ থেকে নিখোজ শিশুর লাশ মিললো পানিতে
২৭ এপ্রিল, ২০২৬ ০৩:০৭ পূর্বাহ্ন

  

মায়ের পাশ থেকে নিখোজ শিশুর লাশ মিললো পানিতে

নিউজরুম
২৩-০৮-২০২০ ০৬:০৮ অপরাহ্ন
মায়ের পাশ থেকে নিখোজ শিশুর লাশ মিললো পানিতে

 রাজশাহীর পুঠিয়ায় আব্দুল্লাহ (৭) নামের এক শিশু নিখোঁজের একদিন পর রাজবাড়ির শিবচৌকি (পুকুর) থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের ডাউলমিল শ্রমিক বরজাহান আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

শিশুর মা সুমি বেগম বলেন, শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে আমি ছেলেকে নিয়ে পুঠিয়া সদরে আসছিলাম। আর ছেলে আমার সাথে পেছনে হেঁটে আসছিল। এক সময় আমি পৌরসভা কার্যালয়ের সামনে এসে দেখি সে সাথে নেই। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।

রোববার সকালে এলাকার লোকজন রাজবাড়ির শিবচৌকিতে ছেলের লাশ ভেসে থাকতে দেখে আমাদের খবর দেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, রাজবাড়ির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। ঘটনা স্থলে পুলিশের তদন্তদল পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


নিউজরুম ২৩-০৮-২০২০ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 386 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com