করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৬৫
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৬৫

নিউজরুম
২২-০৮-২০২০ ০৪:০৩ অপরাহ্ন
করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৬৫

 দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নিউজরুম ২২-০৮-২০২০ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 214 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com