শিরোনামঃ
নিউজরুম ২২-০৮-২০২০ ০৯:১২ অপরাহ্ন |
রাজশাহীর বাঘায় ৫০ বোতল ফেন্সিডিলসহ জয়নাল আবেদিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বাঘা থানা মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। জয়নাল বাঘা পৌর এলাকার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মুনছার আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (এস.আই) লুৎফর রহমান এবং এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে বাঘা থানা মোড় এলাকায় জয়নাল আবেদীন (৩৫) এর ব্যাগ তল্লাশী করে। এ সময় পুলিশ ওই ব্যাগের মধ্যে ৫০ বোতল ফেন্সিডিল পায়। অত:পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। জয়নাল পুলিশকে জানিয়েছে, সে ওই ফেন্সিডিল গুলো নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বাসটার্মিনালে যাচ্ছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, একজন মাদক ব্যবসায়ী ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল । এর আগেই সকাল ৮ টায় থানা মোড় এলকায় আমাদের পুলিশের তাকে আটক বরে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com