শিরোনামঃ
নিউজরুম ২২-০৮-২০২০ ০৯:১৩ অপরাহ্ন |
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনা সংঘর্ষে সদানন্দ ঘোষ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদানন্দ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া গ্রামের যগেন্দ্রনাথ ঘোষের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি লেগুনায় করে পাশের জেলা নাটোর যাচ্ছিলেন।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান, সকালে সেনভাগ এলাকায় নাটোর থেকে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে বিপরীতগামী যাত্রীবোঝাই একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী সদানন্দ নিহত হন। এসময় আহত হন আরও চারজন যাত্রী।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
লুৎফর রহমান জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত অবস্থায় চাকা বিকল হয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com