রাজশাহী-চাঁপাইয়ে করোনায় আরও চারজনের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০২ অপরাহ্ন

  

রাজশাহী-চাঁপাইয়ে করোনায় আরও চারজনের মৃত্যু

নিউজরুম
১৮-০৮-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন
রাজশাহী-চাঁপাইয়ে করোনায় আরও চারজনের মৃত্যু

 রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস আরও চারজনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে রাজশাহীতেই মারা গেছেন তিনজন। আর চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেছে একজনের। মঙ্গলবার (১৮ আগস্ট) তারা মারা যান।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এব প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন বগুড়ায়।

এর বাইরে রাজশাহী জেলায় ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন করোনা রোগী মারা গেছেন।

মঙ্গলবার বিভাগে নতুন ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, নওগাঁয় একজন, নাটোরে ৫৭ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৬৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৯৪২ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ৬৫৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বাকিরা আছেন হোম আইসোলেশনে।

এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৮৯৭ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বগুড়ায়। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬১৮ জন, নওগাঁয় এক হাজার ৫৬ জন, নাটোরে ৭২৫, জয়পুরহাটে ৮৬০, সিরাজগঞ্জে ১ হাজার ৭৬০ জন এবং পাবনায় ৯১৬ জন শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার বিভাগের ৩২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৯৬ জন, বগুড়ায় ১০৯ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় চারজন, নাটোরে ৫৬ জন, সিরাজগঞ্জে ২২ জন এবং পাবনার ৩৮ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত রাজশাহীর ২ হাজার ৪৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯৮ জন, নওগাঁর ৯২৬ জন, নাটোরের ৪১৪ জন, জয়পুরহাটের ২১৭ জন, বগুড়ার ৪ হাজার ৭০৫ জন, সিরাজগঞ্জের ৮৬৫ জন এবং পাবনার ৮০২ জন করোনামুক্ত হয়েছেন।


নিউজরুম ১৮-০৮-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com