শিরোনামঃ
নিউজরুম ১৬-০৮-২০২০ ০৮:১১ অপরাহ্ন |
রাজশাহী জেলা ও মহানগরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। রবিবার পর্যন্ত এ জেলায় মোট ৪ হাজার ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৩২৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর এ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন।
রবিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। এতে বিভাগের অন্যান্য জেলার করোনার সংক্রমণের চিত্রও তুলে ধরা হয়। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৫৪৭ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ৫৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বাকিরা আছেন হোম আইসোলেশনে।
এদিকে শনিবার পর্যন্ত বিভাগে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে ৬৮ জন বগুড়ার। এছাড়া রাজশাহীতে ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৯ জন, নওগাঁয় ২৪ জন, জয়পুরহাটে ২০ জন এবং সিরাজগঞ্জের ১৬ জন শনাক্ত হয়েছেন। শনিবার বিভাগে ১৯৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এর মধ্যে সর্বোচ্চ ১১৪ জন সুস্থ হয়েছেন রাজশাহীতে। এছাড়া বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে একজন এবং পাবনার ২২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত রাজশাহীর ২ হাজার ৩২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭২ জন, নওগাঁর ৯১৯ জন, নাটোরের ২৯২ জন, জয়পুরহাটের ২১৪ জন, বগুড়ার ৪ হাজার ৫৪৬ জন, সিরাজগঞ্জের ৮১৩ জন এবং পাবনার ৭৩১ জন করোনামুক্ত হয়েছেন।
শনিবার একদিনেই বগুড়ায় ছয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২১৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৩১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩২ জন,চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com