শিরোনামঃ
নিউজরুম ১৬-০৮-২০২০ ১০:২৫ অপরাহ্ন |
রাজশাহীর চারঘাটে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেছে প্রান্তিক (২০) নামের এক যুবক। প্রান্তিক উপজেলার গোপালপুর এলাকার আবু আলীর ছেলে। পরে শিশু দুইটি তার মাকে ঘটনা জানালে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এনিয়ে শনিবার রাতেই ধর্ষণের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত প্রান্তিককে আসামী করে চারঘাট মডেল থানায় ধর্ষণের একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু জানান, শনিবার (১৫আগষ্ট) বিকেলে গোপালপুর এলাকার মৃত আবু আলীর ছেলে প্রান্তিক (২০) প্রতিবেশী দুই শিশুকে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। এসময় ওই শিশু দুইটিকে ধর্ষণ করে প্রান্তিক। পরে শিশু দুইটি অসুস্থ হয়ে পড়লে প্রান্তিক বাড়ীতে থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিশু দুইটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের দুজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। ইতিমধ্যে আসামীকে আটক করতে মাঠে তৎপরতা শুরু করেছে পুলিশ। .দ্রুত সময়ের মধ্যেই আসামীকে আটক করা সম্ভভ হবে বলে জানান ওসি সমিত কুমার কুন্ডু।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com