চলনবিলে মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

  

চলনবিলে মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-১২-২০১৯ ০৭:২৫ অপরাহ্ন
চলনবিলে মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা

আশরাফুল ইসলাম রনি:
চলনবিলের মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। যে দিকে তাকানো যায় চারিদিকে হলুদের সমারোহে প্রাণ জুড়ে যায়। যেন প্রকৃতির মনোরম দৃশ্য। হলুদ ফুলে সুশোভিত মাঠে ভ্রমর পাখা মেলেছে। ভ্রমরের গুঞ্জনে কৃষকের মন আনন্দিত। এবছর চলনবিলে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫ শতাধিক মৌ-চাষি মৌবাক্স নিয়ে চলনবিলের বিভিন্ন স্থানে তাদের মধু সংগ্রহের মহোৎসবে মেতে উঠেছেন।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে আসা মৌ-চাষি মোস্তাফিজুর জানান, প্রতি বছরই চলনবিলে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে আমাদের মৌচাষিরা ঘর তৈরি করেন। সেখানে সরিষা মৌসুমে মধু সংগহের জন্য সকলে আসেন। আর এ বছর  আবহাওয়া প্রতিকুল ভাল থাকায় গত বছরের চেয়ে বেশি মধু সংগ্রহ করব বলে আশা করছি। চলনবিলের সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও আত্রাই উপজেলার এ মৌসুমে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এরই মধ্যে বির্স্তীন সরিষার মাঠ ফুলে ফুলে ভরে উঠেছে। সরিষা ফুলে ভর করে মৌমাছিরা মধু সংগ্রহ করছেন।
আল্লাহর দোয়া নামক মৌ-চাষি ও মধু সংগ্রহের সত্বাধিকারী আব্দুল মস্তফা জানান, সরিষার জমির পাশে মৌবাক্স থেকে মৌমাছি ছেড়ে দেয়া হয়। মৌমাছির দল সরিষা ফুল থেকে মধু আহরণ করে বাক্সে থাকা মৌচাকে এসে মধু জমা করে। পরে তারা সেখান থেকে মধু সংগ্রহ করেন। বর্তমানে প্রতিমণ মধু বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৪হাজার টাকা করে। তবে এবছর চলনবিল এলাকায় সরিষার আবাদ একটু কম হয়েছে। এ জন্য হয়তো গতবছরের তুলনায় মধু সংগ্রহ কম হবে বলে জানান। ইতিমধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, যশোর, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রায় ৫ শতাধিক মৌ-চাষিরা হাজার হাজার মৌ-বাক্স ফসলি মাঠে স্থাপন করে মধু সংগ্রহে নেমে পড়েছেন।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, চলনবিল এলাকার বিস্তৃীন মাঠ জুরে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। আর এখানে মধু চাষিদের প্রশিক্ষনের মাধ্যমে মধু সংগ্রহ বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে। আমা করছি আবহাওয়া অনুকুল ভাল থাকলে সরিষার ভালো হবে ও মধু সংগ্রহ করতে পারবে মধু চাষিরা।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-১২-২০১৯ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com