বেলকুচিতে ৯ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ৯ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ০৯ লিটার চোলাই মদসহ গৌতম রবিদাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে গৌতম রবিদাস (৪১) নামে ১ মাদক ব্যবসায়ীকে ০৯ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত গৌতম রবিদাস সমেশপুর হাটপাড়া গ্রামের মৃত জয়শীন রবিদাসের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সমেশপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ০৯ লিটার চোলাই মমদসহ শ্রী গৌতম রবিদাস নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 569 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ