২০১৯ সালে উল্লাপাড়ায় ভয়াবহ আলোচিত ঘটনা গুলো অনেককে কাঁদিয়েছে
০৪ মে, ২০২৬ ০৯:০১ পূর্বাহ্ন

  

২০১৯ সালে উল্লাপাড়ায় ভয়াবহ আলোচিত ঘটনা গুলো অনেককে কাঁদিয়েছে

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-১২-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন
২০১৯ সালে উল্লাপাড়ায় ভয়াবহ আলোচিত ঘটনা গুলো অনেককে কাঁদিয়েছে

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ ১১ জন নিহতের ঘটনাটি ছিল সিরাজগঞ্জের ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা। যা এখনো মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। এছাড়াও বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা আলোচিত-সমালোচিত হয়েছে।

সবমিলিয়ে ২০১৯ সাল মানুষের স্বাভাবিক জীবনে ঘটেছে নানা ছন্দপতন। সিরাজগঞ্জের মানুষের কাছে যা প্রত্যাশা ছিল; তা পুরোপুরি পূরণ না হলেও আনন্দ-দুঃখ মিলিয়ে পার হয়েছে বছরটি। আগামী ২০২০ সাল দুর্ঘটনা, হত্যা-আত্মহত্যাবিহীন সুন্দর সময় পার করবে- এমনটা প্রত্যাশা উল্লাপাড়াবাসী ।

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১১

ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ের শাহী কোলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়ে পঙ্গুত্যবরণ করের আরও ছয়জন।

১৫ জুলাই (সোমবার) সন্ধ্যার আগে এদুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও দুজন নারী রয়েছে।

জানা গেছে, বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে বিয়ে শেষে সিরাজগঞ্জের কান্দাপাড়ায় আসার পথে অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে অন্তত ২৫০ গজ ঠেলে নিয়ে গিয়ে থেমে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের মধ্যে থাকা বর-কনেসহ ১০ জন ঘটনাস্থলেই মারা যায় এবং ছয়জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হন।

নিহতরা হলেন- নববিবাহিত বর সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে রাজন (২৫), তার সদ্যবিবাহিতা স্ত্রী উল্লাপাড়া পৌরশহরের এনায়েতপুর গুচ্ছ গ্রামের আব্দুল গফুর সেখের কনে সুমাইয়া খাতুন (১৯), একই গ্রামের আশরাফ আলীর স্ত্রী মমতা (৩৫), সয়াধানগড়া সুরুজ শেখের ছেলে সবুজ (২১), রামগাতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুস সামাদ (৫৫) ও তার ছেলে শাকিল হোসেন (২১), সয়াগোবিন্দ মিলন মোড় এলাকার মৃত একরামুলের ছেলে মাইক্রোবাসের চালক স্বাধীন (৪০) ও দিয়ারধানগড়া আলতাফ হোসেনর ছেলে শরীফ (২৬), কালিয়া হরিপুর চুনিয়াহাটির মৃত মহির উদ্দিনের ছেলে ভাষা সেখ (৫৫) সয়দাবাদ এলাকার নূর আলম (৩৫) রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকন (২৪)।

উল্লাপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে একইদিনে ৯ জনের প্রাণহানি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালকের গাফিলতি ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় নয় তাজাপ্রাণ ঝরে গেছে। গত ২ জুন (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের কাছে জোড়া ব্রিজের ওপর বাস-লেগুনা দুর্ঘটনায় প্রাণ হারান। সংঘর্ষে অন্তত আটজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।

এ ঘটনায় নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্টপুর গ্রামের রেজাউল করিম পন্ডিতের ছেলে মাওলানা নুরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত জয়নালের ছেলে জুলমত আলী (৪৫), কয়ড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে ফজলুর প্রামানিক (৩৫), চাড়াবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারিক (৪৫) ,পাগলা উত্তরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে লেগুনা চালক রেজাউল করিম (৩২), বজড়াপুর গ্রামের আবু হানিফের ছেলে আবু সিদ্দিক (৩৮), এই গ্রামের মৃত আবু হানিফের ছেলে শেখ সাদি (৫৫), বড়হর গ্রামের ইনসাব আলীর ছেলে আক্তার হোসেন (৪২) ও সলঙ্গার ফেউকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে আব্দুল মান্নান (৫০)।

বালু মহাল দ্বন্দ্বে উল্লাপাড়ায় মা-ছেলে খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহেশপুরে রাতের আঁধারে নিজ বাড়িতে মা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার করা হয়।

২৮ জুন (বুধবার) রাত নয়টার দিকে রাতের খাবার খাওয়া অবস্থায় আলতাফ হোসেন মুকুলকে কুপিয়ে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ড দেখে ফেলায় তার বৃদ্ধ মাকে নৃশংসভাবে জবাই, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দুজনকেই বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ২৯ জুন গভীর রাতে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী আলতাফ হোসেন মুকুলের স্ত্রী শামীম আরা খাতুন ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ঘটনার দুদিনের মধ্যেই পুলিশ মুল আসামিদের শনাক্ত ও সাত জনকে গ্রেফতার করে।

রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত, ৩টিতে আগুন

এদিকে ১৪ নভেম্বর দুপুরে ঢাকা-রংপুর রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ নয়টি লাইনচ্যুত এবং ইঞ্জিনসহ তিনটি বগি আগুনে পুড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনা তেমন হতাহতের ঘটনা না ঘটলেও শতাধিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও ছোট-বড় দুর্ঘটনা, হত্যা-আত্মহত্যাজনিত কারণে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২০১৯ সাল যেমই কাটুক না কেন; ২০২০ সাল যেন দেশের মানুষ শান্তি-সুখে থাকে- সৃষ্টিকর্তার কাছে এমনটাই চাওয়া সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-১২-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com