১৯ সালে ফিরে দেখা ভয়াবহ ২ টি সড়ক দূর্ঘটনায়ঃ-নিহত ১৯
০৪ মে, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

১৯ সালে ফিরে দেখা ভয়াবহ ২ টি সড়ক দূর্ঘটনায়ঃ-নিহত ১৯

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-১২-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
১৯ সালে ফিরে দেখা ভয়াবহ ২ টি সড়ক দূর্ঘটনায়ঃ-নিহত ১৯

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  আলোচিত ২ টি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কথা কেউ হয়তো ভুলতে পারবে না। ভয়াবহ এই ২ টি দূর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিল। যা সবার মনে নাড়া দিয়েছে।

মহাসড়কে অব্যবস্থাপনার কারণে বিভিন্ন দূর্ঘটনা ঘটছে আর প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।২০১৯ সালের ২ জুন বেলা ১১ ঘটিকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাস ও সিরাজগঞ্জ রোডগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জন নিহত হয়।নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের ইনসাব আলীর ছেলে আক্তার হোসেন (৪২), কয়রা কৃষ্ণপুর গ্রামের রেজাউল করিম প-িতের ছেলে নূর ইসলাম (৪৫), একই গ্রামের জব্বার হোসেনের ছেলে মোহাম্মদ (৩৫), কৃষ্ণপুরের জয়নাল সরকারের ছেলে জয়ান উদ্দিন (৫০), একই গ্রামের সবুজ (৩৫), লেগুনার চালক পাগলা গ্রামের ইউনুস আলীর ছেলে রেজাউল করিম (৩৫) ও  সলঙ্গার বেতকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে আব্দুল মান্নান (৪৫)।

আরেকটি ঘটনা (২০১৯ সালের ১৬ ই জুলাই)  যা সকলের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।এই দূর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। সেদিন  উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর (গুচ্ছুগ্রাম) গফুর শেখের মেয়ে  সুমাইয়া কে কান্দপাড়া গ্রামে আলতাফ হোসেনের ছেলে রাজন বিয়ে করে মাইক্রোবাসে বাড়িতে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা ৬ টার দিকে সলপ (বেতকান্দি) অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাস ১'শ মিটার দূরে ছেচরে যায় এই ঘটনায় গ্রামের আলতাফ হোসেনের ছেলে  রাজন (৩২), তার সদ্যবিবাহিতা স্ত্রী উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের মেয়ে সুমাইয়া (২১), একই গ্রামের আশরাফ আলীর স্ত্রী মমতা (৩৫), সদর উপজেলার রামগাঁতী গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে শফিউল (১৯), একই এলাকার মৃত মশিউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের শিশু আলিফ (৯), সয়দাবাদ এলাকার নূর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফ (৩২), রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকন (২৪) এবং মাইক্রোবাস চালক কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের এলাহী বক্সের ছেলে স্বাধীন মিয়া (৫৫)। নিহত হয়।এরপর সেই অরক্ষিত রেলক্রসিং এ একজন গেইটম্যান নিযুক্ত করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-১২-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 507 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com