জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন

  

জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ

নিউজরুম
৩১-১২-২০১৯ ১২:২৮ অপরাহ্ন
জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করেন শেখ হাসিনা। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

অপরদিকে, গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল।


নিউজরুম ৩১-১২-২০১৯ ১২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com