শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১২-২০১৯ ১২:১৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধ ঃ কাজিপুরের চরগিরিশ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা ফজলুল হক দুদু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গত সোমবার রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে সকালে প্রথম নানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর শেরপুরের হাপুনিয়া দরবারে বারিয়া শরীফে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। তিনি পুত্র, কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দরবারে বারিয়ার গদিনশিন পীরজাদা শাহজাদা ইয়াহইয়া চিশতি (রঃ) , কাজিপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলহ্জ্বা মোজাম্মেল হক বকুল সরকার, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আবদুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম প্রমূখ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com