উল্লাপাড়ায় তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
০৪ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-১২-২০১৯ ০৯:১৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও শিশু, কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষে উল্লাপাড়ায় তিন দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে । সোমবার বেলা ১০ টার দিকে তিন দিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সরকারি কলেজের ইংরাজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামিম হাসান, খ.আ.ম.উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুব আলী মন্টু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ এ মেলার প্রতিপাদ্য হলো "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি"। উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রথম দিনে স্কুল-কলেজের ছেলে-মেয়েদের লিখিত পরীক্ষার মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-১২-২০১৯ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com