উল্লাপাড়ায় ৩০ মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে সাজা
০৪ মে, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ৩০ মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে সাজা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-১২-২০১৯ ০৭:০৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৩০ মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে সাজা

রায়হান আলীঃ  সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যগণ রোববার রাতে অভিযান চালিয়ে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরের পাশে শ্যামলী মাঠ এলাকা থেকে মাদকাসক্ত ৩০ যুবককে আটক করে। এরা হলো, মোঃ বাবু (৩৫), মানিক (৩০), খাইরুল (২৮), গোলাম রাব্বি (২২), মাহমুদুল হাসান (২৬), রুবেল (২২), সিফাত উল্লাহ (২২), আকাশ (২০), আলাল চৌধুরী (২৫), আহম্মাদ আলী (২১), কাওসার (২০), আনোয়ার হোসেন (৩০), রাসেল খন্দকার (২৯), আল্লাউদ্দিন (১৮), রিপন শেখ (২১), শাহজাহান (৩১), জহুরুল (৪৩), তবের (২৩), দুখু (২৩), সাদ্দাম (২৫), আব্দুল মমিন (৩৩), আব্দুল জব্বার (১৮), ইয়ামিন (২৩), মিঠুন (২৫), মৃনাল হোসেন (১৮), শরিফ শেখ (২৫), আশরাফ (৩৬), টুটুল (২৭), গাফফার (৩৩) ও মান্নান (৩৪)। 

এদেরকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি আটককৃত যুবকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। র‌্যাব-১২ ক্যাম্পের স্পেশাল কোম্পানীর এসআই শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-১২-২০১৯ ০৭:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 185 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com