নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

  

নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
৩০-১২-২০১৯ ০৬:২৫ অপরাহ্ন
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকুটিয়া বি সি আর জি ডিগ্রী কলেজ মাঠে মাঝুটিয়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব এ চুড়ান্ত ফুটবল খেলার আযোজন করে। খেলায় রাথুরা জনকল্যাণ ক্লাব ৩-২ গোলে পাছতাড়াইল উদয়ন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

পাকুটিয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মাঝুটিয়া নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, মোকনা ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান কোকা, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.শামীম খান প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ৩০-১২-২০১৯ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com