আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই ॥ মোহাম্মদ নাসিম
০৮ নভেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

  

আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই ॥ মোহাম্মদ নাসিম

আব্দুল জলিল
৩০-১২-২০১৯ ১০:০৭ পূর্বাহ্ন
আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই ॥ মোহাম্মদ নাসিম

কাজিপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন-পঁচাত্তর পরবর্তীতে আওয়ামীলীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব নিয়ে আবারো দলকে শক্তিশালীকাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একটানা তৃতীয়বারসহ চতুর্থবার দেশের প্রধানমস্ত্রী নির্বাচিত হয়েছেন। কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। দেশে এবং বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রতিমুহুর্তে মৃত্যু ঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

রোববার বিকেলে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেছেন। কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, কোন চক্রান্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামীলীগ এগিয়ে যাবে। কিন্তু আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না। জনগণ যেন নিরাপদ ও নির্বিঘেœ বসবাস করতে পারে সে জন্য দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।  


আব্দুল জলিল ৩০-১২-২০১৯ ১০:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com