শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-১২-২০১৯ ১০:৪৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া পুরাতন বাসট্র্যান্ড-শ্রীকোলা সড়কের বিজ্ঞান কলেজ মোরে রাস্তা পারাপার হওয়ার সময় স্কুল শহিদুল্লাহ মিয়া(৭৫) মোটরসাইকেলের সাথে ধক্কা লেগে ছিটকে গুরুতর আহত হয় । এসময় পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । দুর্ঘটনার পর চাকল মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় । নিহত শহিদুল্লাহ মিয়া উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের শমসের আলীর ছেলে ও চৌবিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক । উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শওকত হাসান সড়ক দুর্ঘটনায় শহিদুল্লাহ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com