বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন

  

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-১২-২০১৯ ১০:১৭ অপরাহ্ন
বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ছাঁদে কাজ করতে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্যানিটারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে (২৯ ডিসেম্বর) বেলকুচি পৌর এলাকাস্থ মুকুন্দগাঁতি বাজারস্থ শহীনের বিল্ডিংয়ের ছাঁদে কাজের উদ্দেশ্যে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত সরকার (২৬) নামের এক স্যানেটারী শ্রমিকের মৃত্যু হয়। নিহত স্যানেটারী শ্রমিক রিফাত সরকার বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী আকন্দপাড়া গ্রামের তারা সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রিফাতকে শাহীনের বিল্ডিংয়ের ছাঁদে সিড়ি দিয়ে উঠতে দেখি। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। আমরা প্রথমে ভেবেছিলাম ট্রান্সফরর্মা ফেটে গেছে। পরে বিল্ডিংয়ের দিকে তাকালে দেখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিফাত বিল্ডিংয়ের ছাঁদ থেকে রাস্তার মাঝে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তার দেখে তাকে মৃত ঘোষনা করেণ। এদিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বেলকুচি জোনাল অফিসের ডিজিএম (কম) খন্দকার ফিরোজ কবির এই প্রতিবেদককে জানান, বিল্ডিংয়ের উপর দিয়ে এভাবে বিদ্যুতের লাইন রয়েছে তা আমাদের জানানো হয়নি কখনও। এটা বিল্ডিং মালিকের মোটেও উচিত হয়নি। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা বিষটি সম্পর্কে মৌখিক ভাবে শুনেছি। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-১২-২০১৯ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 622 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com