শাহজাদপুরে আশরাফুল হত্যা, নেশা খাইয়ে প্রেমিকার ভাই খুন করে
২৯-১২-২০১৯ ১০:১১ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে আশরাফুল হত্যা, নেশা খাইয়ে প্রেমিকার ভাই খুন করে
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহাজাদপুরে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম (১৮) হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটিত করেছে শাহজাদপুর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত ইউসুফ আলী (১৯) নামের একজনকে আটক করে করা হয়েছে।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা পূর্ব পাড়ার (হানিফ নগর) মোঃ আজাদ আলীর ছেলে আশরাফুল ইসলামের (১৮) লাশ শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানা পুলিশ নিহতের স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাদ ও অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী মৃত আবু তালেব মোল্লার পুত্র মোঃ ইউসুফ আলীকে জন্য আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইউসুফ হত্যাকান্ডের কথা স্বীকার করে। ইউসুফ পুলিশকে জানায় তার ছোটবোন ও আশরাফুলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আশরাফুল ও তার পিতার সাথে কিছুদিন আগে ইউসুফ ও তার মায়ের মাটি কাটা নিয়ে বিবাদ হয়।
ঘটনার দিন সন্ধায় আশরাফুল ও ইউসুফ ড্যান্ডি (নেশার উপকরণ) নিয়ে মাশকালাইয়ের ক্ষেতে যায়। আশরাফুল একাই নেশা করে, নেশা করে ইউসুফের বোনকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। তখন ইউসুফ পকেটে থাকা জিআই তার বের করে পেছন থেকে আশরাফুলের গলায় পেচিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যই আশরাফুলের দেহ নিস্তেজ হয়ে গেলে ইউসুফ ঘটনাস্থল ত্যাগ করে।
হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম (পরিদর্শক তদন্ত) জানান, কেউ যেনো সন্দেহ করতে না পারে তাই হত্যার পরদিন সকালে ইউসুফ স্বাভাবিকভাবেই তার কাজে যায়। মোঃ আসলাম হোসেন (পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) ও এসআই রেজাউল করিম রেজা তথ্যানুসন্ধানে সন্দেহ হলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে সবকিছু স্বীকার করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামি ইউসুফকে শাহজাদপুর কোর্টে প্রেরণ করা হলে সে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
২৯-১২-২০১৯ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 592 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ