শাহজাদপুরে সম্রাট স্মৃতি সংসদের উদ্যোগে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন

  

শাহজাদপুরে সম্রাট স্মৃতি সংসদের উদ্যোগে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


২৯-১২-২০১৯ ০৭:৪৩ অপরাহ্ন
শাহজাদপুরে সম্রাট স্মৃতি সংসদের উদ্যোগে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শামছুর রহমান শিশির : মহান বিজয় দিবস -২০১৯ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে গতকাল শনিবার রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অরাজনৈতিক সেবামূলক সংগঠন সম্রাট স্মৃতি সংসদের উদ্যোগে পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্রাট স্মৃতি সংসদের সভাপতি সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনর রশীদ লিয়াকত, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ প্রমূখ। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী আলামিন, মহুয়া, লায়লা,আসিফ প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জহরলাল। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রত্যেক শিল্পী ও বাদকদলকে পুরষ্কিত করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ। উক্ত অনুষ্ঠানে সম্রাট স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক ও এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

২৯-১২-২০১৯ ০৭:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com