ফেসবুকে সংগৃহীত টাকায় মামুন বিশ্বাসের কম্বল বিতরণ
জহুরুল ইসলাম:
ফেসবুকে সংগৃহীত টাকায় সিরাজগঞ্জের বেলকুচিসহ বিভিন্ন উপজেলায় ১ হাজার দুস্থ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাংবাদিক মামুন বিশ্বাস।
রবিবার সকালে বেলকুচি উপজেলার শাহপুরে অবস্থিত হাঁস প্রজনন কেন্দ্রে উক্ত কম্বল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক মামুন বিশ্বাস, জহুরুল ইসলাম, পারভেজ আলী প্রমুখ।
সাংবাদিক মামুন বিশ্বাস বলেন, ফেসবুকে অসহায় শীতার্থদের জন্য সাহায্যের আবেদন করলে বিত্তবানরা আর্থিক সহযোগিতা করে। সেই অর্থ দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় ১ হাজার শীতার্থদের মাঝে কম্বর বিতরন করা হয়েছে। এর পরে আরও ১ হাজার কম্বল বিতরন করার ইচ্ছা আছে।