শিবগঞ্জে পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজরুম
২৯-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন
শিবগঞ্জে পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নে ২ দিন ব্যাপি পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ২দিন ব্যাপি এ প্রশিক্ষণ শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী, এলজিইডি’র কার্যালয়ের বাস্তবায়নে রাজমিস্ত্রী, ইলেকট্রিক ও রং মিস্ত্রীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’ এর অধীন এ প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রকৌশলী মোবারক আলী, উপজেলা সহকারী প্রকৌশলী কামাল উদ্দিন রানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর স্থানীয় সরকার বিভাগ মোঃ আহসান হাবীব। 


নিউজরুম ২৯-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com