শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় ঔষধ কম্পানির রিপ্রেজেনটেটিভ নিহত হয় । এ ঘটনায় বিচারের দাবিতে তার সহকারীরা রবিবার ১১ টার দিকে উল্লাপাড়ার ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া) উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে । এই মানববন্ধনে অংশ নিয়েছিলেন শাহজাদপুর ও তাড়াশ কর্মরত শতাধিক বিভিন্ন ঔষধ কম্পানির রিপ্রেজেনটেটিভরা । এ সময় তারা সিলভার লাইন বাস সহ চালক-হেলপারকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি সম্মিলিত প্লেকার্ড প্রদর্শণ করে । মানববন্ধন শেষে তারা নিহত হাসিনুর রহমানের সুষ্ঠ বিচারের দাবিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন ।
প্রত্যক্ষ দর্শীরা জানায় শনিবার রাত পোনে নয়টার দিকে কর্মরত অবস্থায় উল্লাপাড়া মধ্যপাড়া জামে মসজিদে নামাজ পড়ে শ্যামলীপাড়া বাস ¯ট্যান্ডের রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ঢাকা গামী সিলভার লাইন নামের বাসটি বেপরোয়া ভাবে ভুল রাস্তা দিয়ে যাবার পথে, দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হাসিনুর রহমান টুটুল(৪৫)কে চাপা দেয় । সে ঘটনা স্থলেই মারা যায় । নিহত হাসিনুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার গুয়াখড়া গ্রামের আলহাজ্ব মোঃ আবুল কাশেমের ছেলে ও উল্লাপাড়ায় ঔষধ সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com