উল্লাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের জরিমানাঃ-ড্রেজার মেশিন জব্দ
০৪ মে, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের জরিমানাঃ-ড্রেজার মেশিন জব্দ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-১২-২০১৯ ০৪:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের জরিমানাঃ-ড্রেজার মেশিন জব্দ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধের ড্রেজার মালিক আঙ্গাড়ু গ্রামের শামসুল হকের ছেলে মোস্তাফিজ রহমান চুন্নু ও বালু উত্তোলনকারী চর-কৈগাতী গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুর রাউব কে ১০ হাজার করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা গত কয়েকদিন যাবৎ বাঙালা ইউনিয়নের চর-কৈগাতী কাঁটাধর ব্রিজের নিচ থেকে প্রশাসনের অনুমতি ছাড়া বাংলা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন।  রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন অভিযান চালিয়ে ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারী কে আটক করেন । এসময় ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদ হাসান খাঁন জানান নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের অপরাধে প্রত্যেক কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান জব্দকৃত ড্রেজার মেশিন নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগার জমা দেওয়া হবে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-১২-২০১৯ ০৪:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com