উল্লাপাড়ায় বাসচাপায় মেডিকেল প্রতিনিধি নিহত
০৪ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বাসচাপায় মেডিকেল প্রতিনিধি নিহত

নিউজরুম
২৯-১২-২০১৯ ০২:৪৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় বাসচাপায় মেডিকেল প্রতিনিধি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিলভার লাইন বাসচাপায় হাসিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত একমি ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে উল্লাপাড়ায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা।

উল্লাপাড়া থানার ওসি শামিম রেজা জানান, রাতে হাসিবুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলভার লাইনের একটি বাস উল্টো দিক থেকে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।


নিউজরুম ২৯-১২-২০১৯ ০২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 221 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com