সোমালিয়ায় বোমা হামলায় নিহত বেড়ে ৯০
১৮ মে, ২০২৬ ০৫:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সোমালিয়ায় বোমা হামলায় নিহত বেড়ে ৯০

নিউজরুম
২৯-১২-২০১৯ ১০:১৮ পূর্বাহ্ন
সোমালিয়ায় বোমা হামলায় নিহত বেড়ে ৯০

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শনিবার সকালে দেশটির রাজধানী মোগাদিসুতে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলা হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আছেন শিশু ও পুলিশসহ তুরস্কের দুই নাগরিকও।

এ হামলায় বিধ্বস্ত হয় অনেক গাড়ি। কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্য ছিল শুল্ক আদায় কার্যালয়। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।


নিউজরুম ২৯-১২-২০১৯ ১০:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com