শাহজাদপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
০৫ মে, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার


২৮-১২-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন
শাহজাদপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহাজাদপুরে আশরাফুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কারো ডাকে বাড়ি থেকে বের হয়ে রাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। নিহত কলেজছাত্র উপজেলার নারিনা ইউপির হানিফনগর গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে। সে সাতবাড়িয়া টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহত আশরাফুলের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস ও নিহতের মা জানান, শুক্রবার রাতে আশরাফুল মোবাইলে কারো সাথে কথা বলে হঠাৎ বাড়ির বাইরে যায়। অনেক রাতেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করলে তার কোন সন্ধান মেলেনি। তবে শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। শাহাজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মরদেহ দেখে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

২৮-১২-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 880 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com