উল্লাপাড়ায় ৭ ছিনতাইকারী গ্রেফতার
০৪ মে, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ৭ ছিনতাইকারী গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-১২-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৭ ছিনতাইকারী গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ ছিনতাইকারী কে আটক করেছে র‍্যাব ১২ এর সদস্যরা। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান বিষয়টি জানান। আটককৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের মৃত কোবাদ হোসেনের দুই ছেলে আলম সরদার (৪৭) ও রফিকুল ইসলাম (৪৯) একই উপজেলার ঘোষগাঁতী পালপাড়া এলাকার মংলা চন্দ্র ভৌমিকের ছেলে উজ্জল চন্দ্র ভৌমিক (৩৮), বোয়ালিয়া কামারখালি এলাকার আব্দুল বয়েতের ছেলে সেলিম হোসেন (২৮), বেতকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৫), সলঙ্গা থানার চরিয়া শিকার উত্তরপাড়া এলাকার আব্দুল হাদী তালুকদারের ছেলে আদিলউজ্জামান (৩২) ও তার ভাই আজিজুর রহমান শান্ত (২১)। এরআগে উপজেলার হাটিকুমরুল এলাকায় মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একদল ছিনতাইকারী। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু, দুইটি কাটার, দুইটি প্লাস, দুইটি স্ক্রু ড্রাইভার, একটি টেস্টার, ২৫ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-১২-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 825 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com