নাগরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন
০৮ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

  

নাগরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৮-১২-২০১৯ ০৬:৪৯ অপরাহ্ন
নাগরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ১ ও ২ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে (২৮ ডিসেম্বর) শনিবার বিকেলে ভাদ্রা বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভপতিত্বে ও সাধারন সম্পাদক মো. রতন মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, মো. শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান মুন্নু প্রমুখ।

সম্মেলনে ১ নং ওয়ার্ডে মো. নজরুল ইসলামকে সভাপতি ও মো জাকির হোসেনকে সাধারন সম্পাদক এবং ২ নং ওয়ার্ডে মো.রিপনকে সভাপতি ও খুশিমোহন দাসকে সাধারন সম্পাদক নিবার্চিত করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৮-১২-২০১৯ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com