শিরোনামঃ
নিউজরুম ২৮-১২-২০১৯ ১১:৫৮ পূর্বাহ্ন |
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষনিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com