টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
১৮ মে, ২০২৬ ০৫:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৭-১২-২০১৯ ১১:৫৮ অপরাহ্ন
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট , টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মডের থানা পুলিশ। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আড়াইটার সময় টাঙ্গাইল সদর থানা এলাকা হতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, চায়নিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, মোঃ আলামিন (২১), মোঃ পিয়াল খানসু (২০), মোঃ মাহিন (২১), মোঃ মাহবুবুব (২৩), জনি (২১) ও মোঃ জাকারিয়া ওরফে অনিক (২১)।

এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মডেল সদর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রুজু করতঃ আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হইয়াছে। জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রেজাউর রহমান এর নের্তৃত্ব টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল থানাধীন আকুর টাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি চাপাতি, চায়নিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ আলামিন (২১), ২। মোঃ পিয়াল খানসু (২০), ৩। মোঃ মাহিন (২১), ৪। মোঃ মাহবুবুব (২৩), ৫। জনি (২১), ৬। মোঃ জাকারিয়া ওরফে অনিক (২১)।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৭-১২-২০১৯ ১১:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com