টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমি খেলতে যাচ্ছে ভারত
৩০ এপ্রিল, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

  

টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমি খেলতে যাচ্ছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৭-১২-২০১৯ ১১:৫৫ অপরাহ্ন
টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমি খেলতে যাচ্ছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমি ভারতের শিলিগুড়িতে ২০তম দিবারাত্রি গোল্ডকাপ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টে অংশ নিতে যাচ্ছে আগামী (৩০ ডিসেম্বর)। বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে যাওয়া এই ক্রিকেট দলটি শিলিগুড়ির সূর্যনগরপুর মাঠে আয়োজিত টুর্ণামেন্টে সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। এলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল পৌরসভার মেয়রের কক্ষে টাইগার ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মধ্যে ড্রেস বিতরণ করা হয়। এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের শিলিগুড়িতে ২০তম দিবারাত্রি গোল্ডকাপ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমিসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করবে। দুই কোচ, দুই ম্যানেজার, খেলোয়াড়সহ মোট ৪২ জনের দলটি অনেক শক্তিশালী। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই তারা সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে। টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলাম খান। প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মশিউর রহমান হিরন।

জানা যায়, এই টুর্নামেন্টে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৭-১২-২০১৯ ১১:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com