শিরোনামঃ
নিউজরুম ২৭-১২-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন |
বিনোদন প্রতিনিধি: আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পদাতিক নাট্য সংসদের প্রযোজনায় মঞ্চায়িত হবে স্বাধীনতার উপর বিশেষ মঞ্চ নাটক ‘কাল রাত্রি’। লামিসা শিরীন হোসাইনের গল্পে ড. তানভীর আহমেদ সিডনী রচনা নাটকটির নির্দেশনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম। এই মঞ্চ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, চমক তারা, সাখওয়াত হোসেন শিমুল,ইকরাম ,শুভ ,সাইকা ,পুস্প ,জিতু ও জিনিয়া আজাদসহ আরো অনেকে।
নির্দেশক ওয়াহিদুল ইসলাম বলেন ,এই নাটকটি খুব সুন্দর একটি নাটক আর চমক তারা খুব ভালো অভিনয় করে আশা করি সব মিলিয়ে দর্শকদের নাটকটি ভালো লাগবে। আর এই কাল রাত্রি নাটকটি ২৫ সে মার্চের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তাই দর্শকদের নাটকটি দেখার আমন্তন জানালাম ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com