হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সংস্কার, দীর্ঘ যানজট
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন

  

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সংস্কার, দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-১২-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সংস্কার, দীর্ঘ যানজট

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় সংস্কার কাজে ধীরগতির কারণে গত তিনদিন ধরে দীর্ঘ যানজট লেগে রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও পণ্য পরিবহন চালকেরা।

 

জানা যায়, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা থেকে মান্নাননগর পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়কের সংস্কার কাজ ধীরগতিতে হওয়ার ফলে মান্নাননগর মহাসড়কে ব্যাপক যানজট হচ্ছে।

রাজধানীর ঢাকার সাথে উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী, জেলা শহর চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার যাতায়াতের গুরুত্বপূর্ণ মহাসড়ক হাটিকুমরুল-বনপাড়া।

এ ব্যাপারে তাড়াশ উপজেলার নওগাঁ ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজুন বলেন, মহাসড়কের তাড়াশ অংশে খানা-খন্দ আর গর্তের কারণে মাঝে মাঝেই তীব্র যানজটেরও সৃষ্টি হয়। এতে খালকুলা-মহিষলুটি ও মান্নাননগর বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যাওয়ায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বর্তমানে ওই সকল খানাখন্দে ভরা মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম পিকে জানান, সড়ক সংস্কারে মান্নাননগর এলাকায় ঢালাই রোড হবে। এজন্যই প্রায় এক মাস সময় লাগবে। তাই যানজট হচ্ছে। তবে নিচ দিয়ে বিকল্প রাস্তা করার হচ্ছে। দুয়েক দিনের মধ্য যানজট আর থাকবে না।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-১২-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com