কাতার বিশ্বকাপ নিয়ে যা বললেন সাবেক ফুটবলাররা
০২ মে, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

কাতার বিশ্বকাপ নিয়ে যা বললেন সাবেক ফুটবলাররা

নিউজরুম
২৭-১২-২০১৯ ০৩:৪৩ অপরাহ্ন
কাতার বিশ্বকাপ নিয়ে যা বললেন সাবেক ফুটবলাররা

ফুটবল বিশ্বকাপ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। এবারের বিশ্বকাপটা একটু হলেও ভিন্ন অন্যান্য বিশ্বকাপের চেয়ে। কারণ এবার প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আয়োজন করা হচ্ছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। কাতারে তাই ২০২২ বিশ্বকাপটা কেমন হবে তা নিয়ে উৎসুক হয়ে আছেন বিশ্বসেরা কিংবদন্তি সাবেক ফুটবলাররাও।

সাবেক ইংলিশ ফুটবলার জন বার্নস বলেন, দেখেন ফুটবল একটা সার্বজনীন খেলা। সবার যেমন ফুটবল খেলার অধিকার আছে, তেমনি বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো দেশের বিশ্বকাপ আয়োজনের অধিকার আছে। মধ্যপ্রাচ্যের মানুষও ইউরোপ, আমেরিকার মতো ফুটবল দেখতে ও খেলতে ভালোবাসে। তাই এখানে বিশ্বকাপ আয়োজন করা হলে নিঃসন্দেহে সেটি দারুণ কিছু হবে।

 

সাবেক ইংলিশ ফুটবলার টিম কাহিল বলেন, যেহেতু এবারই প্রথম মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। স্বাভাবিকভাবে বাড়তি একটা প্রত্যাশা থাকবে সবার কাতারের আয়োজন নিয়ে। কাতারের সেটা মাথায় নিয়ে কাজ করা উচিত। আমার মনে হয়, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই ২০২২ বিশ্বকাপটা সফলভাবে আয়োজন করতে সক্ষম হবে।

সাবেক ডাচ ফুটবলার নাইজেল ডি ইয়ং বলেন, কাতার বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামগুলো অসাধারণ। আমি এর মধ্যে একটিতে খেলেছিও। বিশ্বকাপের জন্য ওরা স্টেডিয়ামগুলো এমনভাবে তৈরি করেছে, যেনও একই দিনে তিনটি ম্যাচ দেখার সুযোগ পাবে দর্শকরা। এর আগে এমনটি কোথাও হয়েছে বলে মনে হয় না। সত্যিই কাতার বিশ্বকাপে দারুণ কিছু হবে বলে মনে হচ্ছে।


নিউজরুম ২৭-১২-২০১৯ ০৩:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 183 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com