আলোকিত পরিবারের সহায়তায় উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ
০৪ মে, ২০২৬ ০১:০৫ অপরাহ্ন

  

আলোকিত পরিবারের সহায়তায় উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-১২-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
আলোকিত পরিবারের সহায়তায় উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোকিত পরিবার ফেসবুক গ্রুপের সহায়তায় ৮০ জন শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা মিলনায়তনে ইউএনও মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,বাংলাদেশ আনসার বাহিনীর সহকারী অ্যাটজুটেন্ট মোঃ সেলিম রেজা, আলোকিত পরিবার ফেজবুক গ্রুপের উপদেষ্টা খলিলুর রহমান,আলোকিত পরিবার গ্রুপের এডমিন মোঃ আব্দুল আলিম,মোবারক হাসান জনি,বেলাল হোসেন রাজু,জাহিদ হাসানসহ প্রমূখ। প্রসঙ্গত আলোকিত পরিবার ফেজবুক গ্রুপের মাধ্যমে প্রবাসী ও দেশী কিছু যুবক উদ্যোগী হয়ে অসহায়, দুস্থ হতদরিদ্র মানুষ কে বিভিন্ন সহায়তা করে থাকে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১২-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 337 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com